শহীদ সাংবাদিক শামছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার কালো ব্যাজধারণ, শোকর্যালি ও মরহুমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর, যশোর সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের আয়োজনে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমীরুল আলম খান। জেইউজে সভাপতি রিমন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আক্তার লাকী, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান তোতা, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।