মৃত্যুবার্ষিকী

সুধীর রঞ্জন গাইন দৈনিক ইত্তেফাকের প্রশাসনিক বিভাগে সাবেক জুনিয়র এক্সিকিউটিভ সুধীর রঞ্জন গাইনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দিরে পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ১৯৯৮ সালের এই দিনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মো. মোশারফ হোসেন শিল্প দপ্তরের সাবেক উপ-মহাপরিচালক মো. মোশারফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে নিজ বাড়ি এবং ঢাকায় তার মেজ ছেলের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের খালাতো ভাই।