অভয়নগরে দু’দল চরমপন্থীর বন্দুকযুদ্ধে নিহত ১

জেলার অভয়নগরে দু’দল চরমপন্থি সদস্যের বন্দুকযুদ্ধে বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক সদস্য নিহত হয়েছেন। নিহত সিরাজ আকুঞ্জীর (৪০) বাড়ি উপজেলার শুভড়াঢ়া গ্রামে। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। গতকাল বুধবার গ্রামের একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজ আকুঞ্জীর লাশসহ একটি ওয়ানশুটার গান ও ৪টি গুলির খোসা উদ্ধার করেছে। অভয়নগর থানার ওসি এ খবর নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।