আমি আর মা

আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আমি আর মা’। অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী-মডেল স্পর্শিয়া ও তাঁর মা। তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বটি প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিটে। স্পর্শিয়ার মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ।