বিরতিহীন নয়, আগের মতোই পরীক্ষা নেয়া হোক

গত ৯ জুলাই দৈনিক ইত্তেফাকে প্রকাশ, বিরতিহীন পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রছাত্রীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঐ প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একজন ছাত্রের পিতা হিসেবে আমি একাত্মতা পোষণ করছি। বিরতিহীন পরীক্ষা নেওয়া হলে সেটা ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত কষ্টকর হবে। বিরতিহীনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পাবে; ফলে পরীক্ষার প্রতি অনীহা সৃষ্টি হওয়াসহ অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কঠোর হাতে দমন করে বিরতিহীন পরীক্ষার বদলে আগের মতো পরীক্ষা নেওয়ার জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। মো. হাফিজুর রহমান, মাগুরা, দারুচ্ছুন্নাত্, নেছারাবাদ, পিরোজপুর