পৃথক ঘটনায় ছয়জন নিহত

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সৈয়দপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল পার্বতীপুর মোড়ে গতকাল বৃহস্পতিবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাফেজ আলী আজম (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। সাতক্ষীরায় স্কুলছাত্র নিহত সাতক্ষীরার আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নীরব হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভার আজিজ সরদার ও হেলপার মিজানুর রহমানকে গ্রেফতার করেছে। বেড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু পাবানা বেড়ার পেঁচাকোলা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে ডুবে অন্তরা (২) নামে এক শিশু মারা গেছে। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় অন্তরা। তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জে একজন নিহত চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসলামী একাডেমি মোড়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সালেহা বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন। এ সময় দু’জন আহত হয়েছেন। আহতদের প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকায় বাস চাপায় মহিলার মৃত্যু ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি স্কয়ার মিলের সামনে গতকাল বৃহস্পতিবার ভোরে বাস চাপায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক মহিলা মারা গেছেন। ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গাইবান্ধায় মোটরসাইকেল আরোহী নিহত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গতকাল বৃহস্পতিবার দুপুর ট্রাক চাপায় ডালিম সরকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ছাদেকুল ইসলাম নামে আরো একজন আহত হন। ছাদেকুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।