ইরাক থেকে কাল দেশে ফিরবেন ১৫ জন
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২১:৫৫
ইরাকে ইরবিল বিমানবন্দরে আটকেপড়া ১৫ জন বাংলাদেশি আগামীকাল শনিবার সকালে এয়ার এরাবিয়ান বিমান যোগে দেশে ফিরবেন। ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানকার কর্তৃপক্ষ এ সকল বাংলাদেশিদের মসুল শহর হতে ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেয়। সেখানে তারা অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। ইরাকে ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে।—প্রেস বিজ্ঞপ্তি