শওকত ওসমানের কন্যা আনফিসার ইন্তেকাল

কথাসাহিত্যিক শওকত ওসমানে মেয়ে টরন্টো প্রবাসী আনফিসা ওসমান লাভলী (৬২) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত শনিবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, তার ছোট ভাই ইয়াফেস ওসমান বর্তমানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। অপর ৩ ভাই হচ্ছেন—লেখক বুলবন ওসমান, নির্মাতা জানেসার ওসমান এবং প্রকোশলী আশফাক ওসমান। আনফিসা ওসমান লাভলী নিজেও লেখালেখির সাথে জড়িত ছিলেন।