রংপুরে পুলিশের কাছ থেকে আসামিকে কেড়ে নিল মাছ ব্যবসায়ীরা

রংপুর মহানগরীর সিটি বাজারে পুলিশের কাছ থেকে আসামিকে কেড়ে নিয়েছে মাছ ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হয়েছে কোতয়ালী থানার এক এসআইসহ ৪ পুলিশ সদস্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোতয়ালী থানার এসআই হোসেন আলী বাজার সংলগ্ন পশ্চিম জুম্মাপাড়া (মাড়ুয়াপট্টি) থেকে ছিনতাই মামলার আসামি নূরুন্নবী ও ইমরানকে গ্রেফতার করে। পরে অপর আসামি মাছ ব্যবসায়ী রাজুকে রংপুর সিটি বাজারের মাছের আড়ত্ থেকে গ্রেফতার করে নিয়ে আসার সময় মাছ ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা প্রদান করে। এ সময় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতন্ডা, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই সুযোগে আসামি রাজুকে ছিনিয়ে নেয়া হয়। পরে এসআই হোসেন আলীকে সিটি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে এসআই হোসেন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ীরা তাদের এলাকা থেকে আসামি ধরা নিয়ে আমাদের সাথে উচ্চবাক্য করেছে।