আজকের রাশিফল
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ১৯:৫৭
১৯ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ৪ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২০ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১ ও ২। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: মুক্তা ও চুনী।
প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী, অনুভূতিপ্রবণ, আত্মসচেতন, মেধাবী কর্তব্যপরায়ন ও বিশ্বাসী। সহজেই পরিচিতদের আস্থা লাভে সক্ষম হন। অন্যদের পরামর্শ দিতে ও তাদের উপকারে আসতে দ্বিধা করেন না, নাটকীয়তা রয়েছে আপনার ব্যক্তিত্বে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কৌশলী ও সতর্ক হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: খাজা নাজিমুদ্দীন, দিজেন্দ্র লাল রায়, মায়াকোভস্কি, কাজী আনোয়ার হোসেন, বনফুল, অভিনেতা ত্রাদিম, নিপা মোনালিসা, সুলতানা ফয়জুর নাহার, বেগম রওশন এরশাদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ অযাচিত উপদেশ না দিলেই ভালো করবেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভাই বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসা সম্প্রসারণের কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। দৈনন্দিন কাজকর্ম অব্যাহত থাকবে। সাফল্য ও প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো সংবাদে আনন্দ হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ সরকারি চাকরিদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পাবে। মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অযথা কোনো বিবাদে জড়াতে পারেন। সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। বিকালের দিক আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। ভ্রমণ যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। ব্রোকারি ব্যবসায় লাভবান হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মিত্যব্যয়ী হলে আর্থিক চিন্তা এড়াতে পারবেন। ভাগ্য উন্নতিতে কারো সহযোগিতা পেতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর কেউ একজন অসুস্থ হতে পারেন। ভালো কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ শরীর খুব একটা ভালো যাবে না। স্বামী বা স্ত্রীর যে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। পাওনা টাকা আদায় নাও হতে পারে। কোনো বন্ধু বিশ্বাস ভঙ্গ করতে পারে। ব্যবসায়ীদের বৈদেশিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো ধরনের রাজনৈতিক কাজে জড়ানো ঠিক হবে না। বরং এসব ব্যাপারে নির্লিপ্ত থাকতে পারলে ভালো থাকবেন। অতিরিক্ত ব্যয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো পরামর্শে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।