নবম-দশম শ্রেণির পড়াশোনা

লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা, নগদান বহি প্রস্তুত কর হিসাববিজ্ঞান কামরুল হাসান দিপু প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ গ্রীণ ফিল্ড কলেজ, ঢাকা। অধ্যায়- ৮ (নগদান বই) সৃজনশীল প্রশ্ন-৪ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও: জনাব কিসলুর ব্যবসায়ের জানুয়ারি ২০১১ মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়: জানু. ১ নগদ ৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকার ব্যাংক তহবিল নিয়ে ব্যবসা শুরু করেন। ,, ৪ নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা। ,, ৫ পণ্য বিক্রয় ২,০০,০০০ টাকা যার ৫% চেক। ,, ৭ ব্যবসায়ের জন্য মাপার স্কেল ক্রয় ৭,০০০ টাকা। ,, ৮ ৫ তারিখের চেকটি প্রত্যাখ্যাত হলো। ,, ১০ চেকে কর্মচারীর বেতন প্রদান ২,৫০০ টাকা। ,, ১২ ব্যাংক থেকে উত্তোলন ১২,০০০ টাকা। ,, ১৫ রতনের নিকট বিক্রয় ৩,৫০০ টাকা। ,, ১৮ ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় ২৫,০০০ টাকা। ,, ২০ বিক্রয়কর্মীর কমিশন প্রদান ৫,০০০ টাকা। ,, ২৫ ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা। ,, ৩০ রতনের নিকট থেকে প্রাপ্তি ২,৫০০ টাকা। জনাব কিসলুর ব্যবসায়ের কন্ট্রা এন্টির পরিমাণ কত ? উপর্যুক্ত লেনদেনগুলো জনাব কিসলুর নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ কর। উপর্যুক্ত লেনদেন দ্বারা জনাব কিসলুর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। সৃজনশীল প্রশ্ন-৫ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও: ২০১২ সালের জানুয়ারি মাসে জনাব কিশোরের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়: জানু. ১ নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা। ,, ৩ জহির ট্রেডার্স হতে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। ,, ৫ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে ১,৫০০ টাকা নিলেন। ,, ১০ ব্যাংক হতে উত্তোলন ১০,০০০ টাকা। ,, ১৫ পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ ৭,০০০ টাকা। ,, ২০ কর্মচারীর বেতন প্রদান ৪,০০০ টাকা। ,, ২৫ মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন ১৩,০০০ টাকা। ,, ২৮ সুমনের নিকট হতে ৩,৮৫০ টাকা পাওয়া গেল এবং তাকে ১৫০ টাকা বাট্টা দেওয়া হলো। ,, ২৯ জহির ট্রেডার্সের পাওনা ৯,৫০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৯,৩৫০ টাকা প্রদান করা হলো। ,, ৩১ ২,৫০০ টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও। উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা জনাব কিশোরের একঘরা নগদান বই প্রস্তুত কর। উপর্যুক্ত লেনদেনগুলো হতে নগদ প্রদানের জন্য প্রযোজ্য বইতে দাখিলা দাও।