ব্ল্যাক কফিতে জুটিবদ্ধ মৌ ও অপূর্ব

নাটকের নাম ‘ব্ল্যাক কফি’। তরুণ নাট্যকার রুদ্র মাহফুজের লেখা এ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও অপূর্ব। দুই বয়সী শিল্পীর অন্য এক সমীকরণ দেখানো হয়েছে এই নাটকে। ঈদ উপলক্ষে একাধিক নাটকের প্রস্তুতিতে এবারের ঈদের এই নাটকটিও সেই ক্যাটাগরিতেই পড়ে। নাটকটি প্রসঙ্গে নাট্যকার রুদ্র মাহফুজ বলেন, ‘ঈদের নাটকে আলাদা প্রেম রসায়নটা খুব জরুরি। এই নাটকের পাত্র-পাত্রী অন্যতম আকর্ষণের বিষয়। আশা করছি নাটকের গল্পেও সেই ছোঁয়া পাবেন দর্শকেরা।’ উল্লেখ্য, দীর্ঘদিন পর ছোটপর্দায় মৌ আবারও নিয়মিত নাটকের কাজ শুরু করেছেন। এটি তারই ধারাবাহিকতার অংশ। এবারের ঈদেও একাধিক নাটকে তার অংশগ্রহণ রয়েছে। ‘ব্ল্যাক কফি’ নাটকের মতোই অধিকাংশ নাটকেই অভিনেত্রী মৌ তার টিনএজ প্রেমিকার চরিত্রেই সাবলীল অভিনয় করছেন।