‘দিলমা রৌসেফের সমর্থন কমে গেছে’

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সমর্থন দুই সপ্তাহে কিছুটা কমে গেছে। এ ক্ষেত্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে এবং তখন নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান থাকবে খুবই সামান্য। বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপে এসব তথ্য উঠে আসে।