জুনের বেতন পাননি কাহালুর ৫০ স্কুলের শিক্ষক-কর্মচারী
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:০৩
রমজানের ১৭ রোজা আর জুলাই মাসের অর্ধেক দিন পেরিয়ে গেলেও জুন মাসের বেতন বিল এবং ঈদ বোনাস এখনও না আসায় বগুড়া কাহালু উপজেলার ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিগণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের জুন মাসের বেতন ভাতার সরকারি অংশ ও ঈদ বোনাসের টাকা ছাড় করা হয়নি। কবে নাগাদ বিল বোনাস ছাড় করা হবে তাও জানা যায়নি।এ দিকে ২৯ জুলাই ঈদ হলে মাঝ খানে অফিস খোলা থাকছে মাত্র ৬ দিন।