১০ টাকা ফি নেন ডা. আব্দুল হামিদ
হুমায়ূন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৪
আলহাজ্ব ডাঃ আব্দুল হামিদ ওরফে হামু ডাক্তার (৮৩) মাত্র ১০ টাকা ফি নিয়ে রোগীদের চিকিত্সাপত্র দেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। প্রতিদিন সেখানকার নওপাড়া বাজারে সকাল থেকে রাত পর্যন্ত তিনি রোগী দেখেন। ডা. আব্দুল হামিদ বগুড়ার কলেজ অব দি ফিজিসিয়ান’র উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে ১৯৫৫ সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং নিজ গ্রামে ফিরে এসে চিকিত্সা সেবা দেয়া শুরু করেন।
তিনি ১৯৬৪ সালে মৌলিক গণতন্ত্র সিস্টেমে নির্বাচিত সদস্যগণের ভোটে নির্বাচিত হয়ে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৭৭ ও ১৯৮৩ সালে সরাসরি জনগণের ভোটে আরো ২বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।