আনসার ও ভিডিপি কর্মকর্তার অফিসে তালা দিলেন ইউএনও!

রংপুরের তারাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসাসহ গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ না করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওইদিন তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা একেএম ছাইয়েদ হোসেন তারাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সপ্তাহের ৫দিনের ১দিনও অফিস না করে বিভিন্ন অজুহাতে বগুড়ায় তার নিজ বাড়িতে অবস্থান করায় উপজেলার জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েও সভায় অংশগ্রহণ না নেয়ায় ইউএনও গোলাম মওলা তার অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। এব্যাপারে ইউএনও গোলাম মওলা জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থাকায় এলাকার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এমনকি উপজেলার গুরুত্বপূর্ণ সভাগুলোতেও অংশ নিচ্ছেন না। গত বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ না করায় তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এব্যাপারে আনসার ভিডিপি কর্মকর্তা একেএম সাইয়েদ হোসেন জানান, আইন-শৃঙ্খলা কমিটির সভায় ছিলাম না। তবে ইউএনও আমার অফিস কক্ষে তালা লাগানোর বিষয়ে কিছু জানি না।