বিসিআইসি’র চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৫
নিয়োগ কেলেংকারির ঘটনায় আশুগঞ্জ সার কারখানার এমডি, অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি’র চেয়ারম্যান, বিসিআইসি’র পরিচালক অর্থ, কারিগরি ও প্রকৌশলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ব্রা??হ্মণবাড়িয়া সদর সিনিয়র সহকারী জজ আদালতে ক্ষতিগ্রস্তদের পক্ষে ইকবাল হোসেন ও ইয়াদ হোসেন মামলাটি দায়ের করেন।
জানা যায়, ২০১৩ সনের পহেলা জানুয়ারি একটি জাতীয় দৈনিকে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানির লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পরবর্তীতে কর্মকর্তারা নিয়োগ বিধি অমান্য করে কয়েক কোটি টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়। এর মধ্যে পোর্টার ও ফায়ার ম্যান হিসেবে যোগ্যতা চাওয়া হয় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। কিন্তু ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়। ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বয়স চাওয়া হয় ১৮ থেকে ৩০ কিন্তু ৪০ বছর বয়সীকে এ পদে নিয়োগ দেয়া হয়। ক্ষতিগ্রস্তরা জানান, ঘুষ গ্রহণের মাধ্যমে আশুগঞ্জ সারকারখানার কর্মকর্তারা এ নিয়োগ প্রদান করে।