দফরপুর গ্রামের ৩ বাড়িতে ডাকাতি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৫
মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতরা নগদ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, ১৪/১৫ জন অস্ত্রধারী ডাকাত দফরপুর গ্রামের পরান শেখের ছেলে খোদবক্স, মোরাদউদ্দিনের ছেলে আব্দুল ওয়াদুদ ও নূর বক্সের ছেলে নিয়াজউদ্দিনের বাড়িতে প্রবেশ করে। ওই সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। থানা পুলিশ জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।