শ্রবণ প্রতিবন্ধী মেয়ে পাওয়া গেছে

গত ৫ জুলাই রাতে ধানমন্ডির শংকর নিজাম প্লাজার সামনে থেকে ৫ বছর বয়সী শ্রবণ প্রতিবন্ধী এ মেয়েটি পাওয়া গেছে। সে পা টেনে টেনে হাঁটে। তার গায়ের রং কালো। তার পরনে ছিল একটি চেক হলুদ হাফ প্যান্ট ও গায়ে হলুদ লাল ফিরোজা চেক ফ্রক। বর্তমানে সে তেজগাঁও থানা সংলগ্ন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর বাংলা ইশারা ভাষা দোভাষীর সাথে আলাপচারিতায় সে তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেনি। সন্ধানপ্রার্থী প্রকৃত অভিভাবককে ভিকটিম সাপোর্ট সেন্টার (০২-৯১১০৮৮৫, ০১৭৪৫৭৭৪৪৮৭,) অথবা এসডিএসএল (২জি/৮, গোল্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, ০১৯২৬১৮৩৪৪৫, ০২-৮১২৭১৭৭)-এ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি