শ্রীপুরের মেয়রসহ তিনজনের নামে দুদকের মামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৪
গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান, সাবেক সচিব মাসরেকুল আলম ও সাবেক হিসাব রক্ষক আ: মান্নানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর মডেল থানায় ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকার দূর্নীতি, অনিয়ম ও আত্নসাতের অভিযোগে দুদক পৃথক তিন মামলা দায়ের করেছে।
দুদকের উপসহকারী পরিচালক মো: ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা ৩টি করেন। পৌর মেয়রকে তিনটি মামলায়, হিসাব রক্ষক আ: মান্নানকে দুইটি মামলায় এবং সাবেক সচিব মাশরেকুল আলমকে একটি মামলায় আসামী করা হয়।
মামলা সংক্রান্ত বিষয়ে তাত্ক্ষনিক প্রতিক্রিয়ায় পৌর মেয়র মো: আনিছুর রহমান ইত্তেফাককে জানান, আর্থিক অনিয়ম, অসঙ্গতির সাথে তাহার কোন সম্পৃক্ততা নেই। তিনি ষড়যন্ত্রের শিকার। আসন্ন শ্রীপুর পৌরসভার নির্বাচনে আ’লীগের একটি অংশ কৌশলে তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা তিনটিতে তার নাম জড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।