নাফ নদীতে ২৪ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মরণ নেশা ২৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৭২ লাখ টাকার বলে জানায় বিজিবি। গতকাল শুক্রবার ভোরে সদর উইনিয়নের মৌলভী এলাকায় নাফ নদীর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারিনি। টেকনাফ বিওপির সুবেদার মো. জাকরিয়ার নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উইনিয়নের মৌলভী এলাকায় নাফ নদীর তীরে অভিযান চালিয়ে পলিথিন মোড়ানো ২৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। মাদক পাচারকারী কাউকে আটক করা যায়নি।টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চত করেন।