চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে না ইউক্রেন ও রাশিয়ার ক্লাবগুলো

নিরাপত্তা নিয়ে শংকার কারণে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে ইউক্রেন ও রাশিয়ার ক্লাবগুলোকে এক অপরের মুখোমুখি হওয়া থেকে রেহাই দিচ্ছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থাটি গত বৃহস্পতিবার এ তথ্য জানায়। উয়েফা জানায়, ইউক্রেন ও রাশিয়া ফুটবল ফেডারেশনের অনুরোধে সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়। ইসরাইলে ইউরোপিয়ান ক্লাব ম্যাচ স্থগিত। এছাড়াও উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তার কারণে’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরাইলে চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপা লিগের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। উয়েফার এক বিবৃতিতে জানায়, বর্তমান নিরাপত্তা অবস্থার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়ার আগ পর্যন্ত দেশটিতে ইউরোপীয় পর্যায়ের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। তবে ইসরাইল কর্তৃপক্ষ আসন্ন প্রতিযোগিতায় তাদের ক্লাবগুলোর খেলা বিকল্প কোন ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছে। -বাসস/এএফপি