নান্দাইলে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৬
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা জোয়ালভাঙ্গা গ্রামে গতকাল শুক্রবার সকালে বিলকিস আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত সাত মাস আগে উপজেলার কামালপুর গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে বিলকিসের সাথে জোয়ালভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার বিয়ে হয়।
চন্দু জানান, তিনি ঘটনার সময় স্থানীয় বাজারে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়ি এসে জানতে পারেন স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
থানা সূত্রে জানা যায়, গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি।