ড. শিরীন শারমিন চৌধুরীকে এসেক্স ইউনিভার্সিটির ডক্টরাল ডিগ্রি প্রদান

যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে স্নাতক উত্সব ২০১৪ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সম্মানসূচক ডক্টরাল ডিগ্রি প্রদান করে। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার এবং নারী অধিকার অর্জনে সফলতা ও বিশেষ অর্থপূর্ণ কর্মযজ্ঞ সম্পাদনের স্বীকৃতিস্বরূপ স্পিকারকে এসেক্স ইউনিভার্সিটি এ অ্যাওয়ার্ড প্রদান করে। এসেক্স ইউনিভার্সিটি’র প্রো-চ্যান্সেলর ডেভিড বোয়েল গত বুধবার স্পিকারের হাতে এ সম্মানসূচক ডক্টরাল অ্যাওয়ার্ড তুলে দেন। অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরস্টার এসেক্স বিজনেস এন্ড হিউম্যান রাইটস প্রজেক্টের ডিরেক্টর প্রফেসর শেল্ডন লিডার এ সময় উপস্থিত ছিলেন। -তথ্য বিবরণী