মিরসরাইয়ে বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:২৫
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
নগরীর উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরীর ইফতার মাহফিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এসময় মাহফিলে ব্যবহূত মাইক, চেয়ার ভাংচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে ছাত্রলীগ কর্মীরা। গতকাল শুক্রবার উপজেলা হাদি ফকিরহাট তাজমহল কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাঈনুর ইসলাম রানা জানান, ছাত্রলীগের কোন কর্মী এ হামলায় জড়িত নয়। বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা নিজের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের উপর দায় ছাপানোর চেষ্টা চালাচ্ছেন। এদিকে জাসাসের ইফতার মাহফিলে হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলা উদ্দিন প্রমুখ।