নারীর সাজে পালানোর ব্যর্থ চেষ্টা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৪১
ইচ্ছা করলেই কি যে কোনো পুরুষ নারীর সাজ সাজতে পারেন! এই যুগে এই কাজটি মোটেই কঠিন নয়। কিন্তু মাথায় বুদ্ধি কম হলে সেই সহজ কাজটিও অনেক সময় কঠিন হয়ে যায় এবং চুরি করাটা বেহাত হয়ে যেতে পারে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকের ক্ষেত্রে হয়েছে।
নারীর সাজে এক ব্যক্তি গত বৃহস্পতিবার ইউএস অ্যালিয়েন্স ফেডারেল ক্রেডিট ইউনিয়নে চুরি করতে যায়। মাথায় পরচুলা, গায়ে নারীদের পোশাক এবং পায়ে উজ্জ্বল লাল জুতা। কিন্তু ধরা তো পড়তেই হলো। সবই ঠিক ছিল তার। নারীর সাজটা যথেষ্ট হয়েছিল। কিন্তু ভুল ছিল এক জায়গায়। তর দাঁড়ি ছিল বড়। আর চুরির সময় সেটা বেরিয়ে গেল। অমনি দেখে ফেলল কেউ একজন। আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন এবং পুলিশ এসে তাকে শ্রীঘরে নিয়ে গেল। কপাল পুড়লো তার! চুরিবিদ্যাটা হয়তো পুরোপুরি শেখা হয়নি তার! - ইউপিআই