বাংলাদেশের শোক

ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়া সীমান্তবর্তী এলাকায় গত বৃহস্পতিবার মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে ২৯৮ জনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতো’ শ্রি আনিফা হাজী আমানকে পাঠানো এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর বেদনা প্রকাশ করেন। তিনি দুর্ঘটনার শিকার যাত্রীদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। বিধ্বস্ত হওয়া বিমানটি ২৮৩ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছিল।