বীরগঞ্জে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ২ যুবকের গলাকাটা লাশ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের যদুর মোড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৪) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৭)।

আরো পড়ুন : কারাগারে মারামারিতে সন্ত্রাসী অমিত মুহুরী নিহত

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিলা পারভীন জানান,  দেবীপুর গ্রামের যদুর মোড়ে দুই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। হত্যার কারণ উদঘাটনে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি