নাগেশ্বরীতে ১২৩ স্কুলের শিক্ষক কর্মচারী জুনের বেতন ভাতা পাননি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৭
নাগেশ্বরীতে জুলাইয়ের শেষেও জুন মাসের সরকারি অংশের বেতন-ভাতা পায়নি ১২৩ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী। পবিত্র রমজানে বাড়তি খরচ সামলাতে হিমসিম খাচ্ছেন তারা। বেতন ও উত্সব ভাতা না পাওয়ায় ঈদের কেনাকাটা করতে পারেনি।
৭২ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২ স্কুল এন্ড কলেজ, ৩৮ মাদ্রাসা এবং ১১ মহাবিদ্যালয়ে ৩ সহস্রাধিক শিক্ষক-কর্মচারী কর্মরত। এদের অধিকাংশ বেতন-ভাতার উপর নির্ভরশীল। কোনো কারণে বেতন আসতে দেরী হলে বা না পেলে পরিবার নিয়ে তাদের মানবেতর জীবন কাটাতে হয়। উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে.এম আনিছুর রহমান বলেন, তারা প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন-ভাতা পেয়ে থাকেন। অথচ জুলাইয়ের শেষেও জুনের বেতন বকেয়া। কষ্টে কাটছে তাদের পবিত্র রমজান মাস।