বার্লুসকোনির বিরুদ্ধে যৌন মামলা খারিজ

ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে অপ্রাপ্তবয়স্ক পতিতার সঙ্গে যৌন সম্পর্কের কারণে সাত বছরের দেয়া সাজা আপিল আদালতে খারিজ হয়ে গেছে। শুক্রবার এ রায় প্রদান করা হয়। এর আগে নিম্ন আদালত তাকে এ অপরাধে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছিল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে বার্লুসকোনির বিরুদ্ধে সাত বছরের সাজা বহাল রাখার আর্জি জানান। ক্যারিমা এল মাহরুগ নামে এক নর্তকী পতিতার সঙ্গে তিনি অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছিলেন বলে মামলা হয়। এতে তার সে সময়ে সাত বছরের কারাদণ্ড হয়। এর বিরুদ্ধে আপিল করা হলে আদালতের রায়ে ওইদিন তাকে যৌন কেলেঙ্কারির মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। একই মামলায় তার বিরুদ্ধে যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল তা থেকেও নিষ্কৃতি দেয়া হয়।