চীনে বাস-লরি সংঘর্ষে নিহত ৩৮

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দাহ্য তরলবাহী লরির সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হুনান প্রদেশের হুকুন মহাসড়কে শনিবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে লরিটি পেছন দিক থেকে বাসটিকে ধাক্কা দিলে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সমপ্রচারিত ভিডিওতে দেখানো হয়েছে বাস ও লরি দুটোই মারাত্মকভাবে পুড়ে গেছে। এই দুর্ঘটনায় সব মিলিয়ে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।