চাঁপাইনবাবগঞ্জে আমের পাল্প তৈরির কারখানা

কর্ম পেয়েছেন শতাধিক নারী-পুরুষ চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় আমের পাল্প তৈরির কাজ চলছে জোরেশোরে। এ সময় জেলায় রাবী জাতের আশ্বিনা আম ছাড়াও চলছে আম পাকার ভরা মৌসুম। সাধারণত মৌসুমের শুরু থেকেই আগাম জাতের গুটি আম দিয়ে পাল্প তৈরি কার্যক্রম শুরু হয়। কোনো প্রিজারভেটিভ ছাড়াই এসব পাল্প স্বাভাবিক তাপমাত্রায় ক্যানে সংরক্ষণ করা হচ্ছে। কারখানার উত্পাদন ব্যবস্থাপক মো. ফরহাদ উজ্জামান জানান, বিসিক শিল্প নগরীর এই কারখনায় প্রায় ১শ’ পুরুষ ও মহিলা পাল্প তৈরির কাজে ব্যস্ত। আম বাছাই-পরিষ্কার ও নিজস্ব গবেষাণাগারে পরীক্ষার পর পাল্প তৈরি করে ক্যানে ভর্তি করা হয়। পাল্প বিশেষজ্ঞ হাফিজুর রহমান জানান, আম সংগ্রহ করে স্বাস্থ্য সম্মতভাবে গুণগত মান বজায় রেখে পাল্প তৈরির কাজ চলছে।