রাহাজানি বন্ধের দাবিতে বাবুগঞ্জ থানা ঘেরাও

চুরি, রাহাজানিসহ নানা অপরাধ সংঘটিত হওয়ার প্রতিবাদে ২ ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বরিশালের বাবুগঞ্জ থানা ঘেরাও করেছে ব্যবসায়ীরা। গতকাল শনিবার উপজেলার ৩ শতাধীক ব্যবসায়ী থানা কম্পাউন্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা গত শুক্রবার ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হওয়াসহ সব ধরনের অপরাধের বিচার দাবি করেন। ব্যবসায়ীরা এক পর্যায়ে পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন বলেন, পরিস্থিতি সামাল দিতে হয়তো আমায় জানায়নি। সার্বিক বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে তিনি যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ বাজার কমিটি নেতৃবৃন্দের নেতৃত্বে ৩ শতাধীক ব্যবসায়ী মিছিল করে থানা অভিমুখে রওনা হন। এক পর্যায় তারা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এর ফলে প্রায় বাবুগঞ্জ বাজার কমিটি সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, গত শুক্রবার থানার কাছাকাছি ২টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। এর আগে পোস্ট অফিসে পর্যন্ত চুরি হয়। অথচ পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না। তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছি।