ঝিকরগাছা ও মাধবপুরে দুইজন খুন

যশোরের ঝিকরগাছা ও হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় দুইজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ঝিকরগাছায় অটোরিকশা চালক খুন যশোরের ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর এলাকায় গতকাল শনিবার সকালে ইসমাইল হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রাস্তার পাশে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। মাধবপুরে রাজমিস্ত্রি খুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামে গত শুক্রবার রাতে মকসুদ আলী (৪০) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ফুরুক মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। মুকসুদ আলীর মেয়েকে প্রতিবেশী মালু মিয়ার ছেলে ফুরুক মিয়া প্রায়ই উত্ত্যক্ত করতো। এ নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ ছিল। এক পর্যায়ে ঘটনার দিন ফুরুক মিয়া লাঠি দিয়ে পিটিয়ে মকসুদ আলীকে আহত করে। তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা খাতুন তিনজনকে আসামি করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।