ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৪০ মিল শ্রমিক আহত
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৪০
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৪০ মিল শ্রমিক আহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি তালতলি নামক স্থানে দুর্ঘটনা ঘটে। আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার কাশর গ্রামে অবস্থিত টিএম টেক্সটাইল মিলের একটি বাস ৭০/৮০ জন শ্রমিক নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার মেহেরাবাড়ি তালতলি এলাকায় অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পূর্বপাশে খাদে পড়ে যায়। আহত মিল শ্রমিকদের বাড়ি উপজেলার গোয়ারী, বিরুনীয়, ভালুকা ও গফরগাঁও উপজেলার মুখি গ্রামে।