কোচ হচ্ছেন দুঙ্গা!

ব্রাজিল জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়া লুই ফিলিপ স্কোলারির উত্তরসূরী হবার দৌড়ে এগিয়ে আছেন দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক দু্ঙ্গা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাথে সংশ্লিষ্ট সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যমে এ খবর বেরোয়। দুঙ্গা যার আসল নাম কার্লোস ব্লেডর্ন ভেরি, এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ ছিলেন। ওই সময়ে জাতীয় দলকে ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের কনফেডারেশন্স কাপ জেতান তিনি। কিন্তু ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারের পর সিবিএফ তাকে বরখাস্ত করে। জানা গেছে, সিবিএফের নতুন জেনারেল ম্যানেজার গিলমার রিনালদির সাথে দুঙ্গার সম্পর্ক অত্যন্ত ভাল। উভয়েই ১৯৯৪’র বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।