বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে বৃহস্পতিবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুরাতন থানা সংলগ্ন খেয়াঘাটের সন্নিকটে নবজাতক শিশুপুত্রের লাশ ভাসতে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় জানান, অবৈধ গর্ভের ফসল এ নবজাতকের লাশ রাতে আ্ধারে নদীতে ফেলে দেয়া হয়েছে।
আরো পড়ুন : ঝিনাইদহে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে ৫-৬ মাসের এ নবজাতকের লাশ নদীতে ফেলে দিয়েছে।
ইত্তেফাক/ইউবি