রেলপথ স্থাপনের আবেদন

মধুখালী থেকে কামারখালী ঘাট পর্যন্ত রেলপথ ছিল। কিন্তু দীর্ঘ প্রায় ৪৩ বছর ধরে কামারখালীর সঙ্গে রেলওয়ের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন। কামারখালী বাণিজ্যিক বন্দর হিসেবে খ্যাত, পাট ব্যবসার জন্য বিখ্যাত। গড়াই নদীর পাশে পাট ও পাটজাত শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে স্কুল-কলেজ আছে। মধুখালী থেকে কামারখালী হয়ে গড়াই সেতুর ওপর দিয়ে মাগুরা হয়ে ঝিনাইদহ পর্যন্ত রেলপথ নির্মাণ করলে খুলনা ও রাজশাহী বিভাগের জনগণের যাতায়াতের অনেক উপকার হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. দেলোয়ার হোসেন মল্লিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, ঢাকা