ঢাকাস্থ ফুলবাড়ীয়া সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২২:২৩
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকা-এর নবনির্বাচিত কমিটি’র আলোচনা সভা সংগঠনের সভাপতি ব্যাংকার ফজলুল হক এবং আসাদুজ্জামান বুলবুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলের সঞ্চালনায় গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউস্থ জুট রিসার্চ ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। সম্মানিত অতিথি ছিলেন যুবলীগ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। - প্রেস বিজ্ঞপ্তি