বরিশাল-মাওয়া রুটে মাইক্রোবাস চলাচল বন্ধ

স্ট্যান্ডের দখলদারিত্ব নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় বরিশাল থেকে মাওয়া রুটের মাইক্রোবাস চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকাল তিনটা থেকে যাত্রীবাহি মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মোঃ সালেহ জানান, গত কয়েকদিন থেকে নথুল্লাবাদ এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে মাইক্রোবাস স্ট্যান্ড দখল নিয়ে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকের পর ফের মাইক্রোবাস চলাচল শুরু হবে।