পলাশে নিজ ঘরে আগুনে পুড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২২:৫৪
জেলায় নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছে এক বৃদ্ধ দম্পতি। এরা হলেন মো. শাহাজ উদ্দিন (৭০) ও তার স্ত্রী জমিলা খাতুন (৬০)। গতকাল শনিবার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, ভোর রাতে ওই দম্পত্তি ও তাদের ছেলে সাখাওয়াত হোসেন সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে ছেলে সাখাওয়াত হোসেন ঘরের চারদিকে আগুন জ্বলতে দেখে বের হয়ে আসতে পারলেও তার বৃদ্ধ বাবা-মা বের হতে পারেননি। এ সময় ছেলে সাখাওয়াত হোসেনের চিত্কার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে ঘরের ভেতরে থাকা বৃদ্ধ দম্পত্তি পুড়ে মারা যায়। জেলার সহকারী পুলিশ সুপার মোস্তাক সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খানম, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খানম বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত একটি অগ্নিকাণ্ড। পুলিশের তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।