অন্যদের সাজায়

ঈদকে সামনে রেখে সৌন্দর্য প্রিয় বাঙালি নারীরা ঘর, সংসার, সন্তান এসবের মাঝে ব্যস্ত হয়ে পড়লেও নিজেকে সাজাতে ভুলে যাচ্ছে না। তাই দেখা গেছে, গৃহিণী থেকে শুরু করে প্রচণ্ড কর্মব্যস্ত নারীটিও নিজেকে পরিপাটি করতে আলাদা সময় গুছিয়ে রাখছেন এবং সেই সময়ে ছুটছেন বিউটি পার্লারগুলোতে। তাই বিউটি পার্লারগুলোতে হচ্ছে উপচেপড়া ভিড়। এমন একটি পার্লার বীথিস হারবালের ব্যবস্থাপনা পরিচালক ডা:মওদুদা চৌধুরী বীথির সাথে কথা হয় ঈদকে ঘিরে সাজসজ্জা নিয়ে। বীথিস হারবালের ঈদের ব্যস্ততা সম্পর্কে তিনি জানান, ঈদে মেহেদীর সিরিয়াল নেয়া হচ্ছে ২য় রোজা থেকে এবং প্রতিদিন ফেসিয়াল, চুলকাটা, ত্বক চর্চার বিভিন্ন পর্যায় এবং পেডিকিউর ও মেডিকিউর ইত্যাদি নানা সেবার কাজে খুবই ভিড় হচ্ছে। তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সচেতন নারীদের রূপচর্চার সেবা দিয়ে থাকেন তিনি। তিনি জানান যে, আমাদের দেশের সব শ্রেণীর নারীরাই নিজের চর্চায় বেশ আগ্রহী। তবে হয়ত অনেকে সময় ও সুযোগের জন্য পারে না। বীথিস হারবালে প্রায় ৩০ জন মেয়ে কাজ করছে। চাঁদ রাত পর্যন্ত কাজ করবে মেয়েরা। শত ব্যস্ততার মাঝে ও সর্বদাই হাসিমাখা মুখ প্রতিটি মেয়ের। ঈদের নিজের প্রস্তুতি বলতেও তিনি জানান, চারদিকে ব্যস্ততা ও মানুষের সেবা নিয়ে নিজের ঈদের প্রস্তুতি মোটামুটি। তবে যারা রূপচর্চার সেবার কাজ করে থাকেন তাদের কাছে উত্সবগুলোর আনন্দ এবং প্রস্তুতি অন্যের আনন্দের মাঝে হয়।