ঔষধ বিপণনের পাশাপাশি “পেশেন্ট সাপোর্ট সেন্টার” প্রতিষ্ঠা করবে এডিএল
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২০:৪৬
বিক্রয়কেন্দ্রগুলোতে ঔষধ পৌঁছানোই নয়, এই প্রথমবারের মত “পেশেন্ট সাপোর্ট সেন্টার” প্রতিষ্ঠা করছে এম জি এইচ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান একুয়ামেরিন ডিষ্ট্রিবিউশন লিঃ (এডিএল)। রবিবার রাজধানীর একটি হোটেলে এডিএলের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে এসব কথা জানিয়েছেন এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদ ও স্যানোফি বাংলাদেশ লিমিটেডের এমডি ডা. অসিম জামাল।
এডিএল এরই মধ্যে রাজধানীর উত্তরা, মগবাজার, মিরপুর ও যাত্রাবাড়ীতে বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। চট্টগ্রামের হালিশহর ও যশোরেও স্থাপন করেছে দুটি কেন্দ্র। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ১২টি শাখার মাধ্যমে এডিএল স্যনোফী উত্পাদিত জীবনরক্ষাকারী ঔষধ পৌঁছে দিচ্ছে রোগীদের দোরগোড়ায়। - প্রেস বিজ্ঞপ্তি