মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

যশোর-খুলনা মহাসড়ক সংস্কারসহ সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে আকিজ জুট মিলের সাইকেল গ্যারেজ নির্মাণের প্রতিবাদে নওয়াপাড়ায় সচেতন নাগরিক সমাজ মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নওয়াপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওয়াপাড়ায় নূরবাগ ও রেলস্টেশন বাজারের অংশে মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবিতে সচেতন নাগরিক সমাজ যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নওয়াপাড়ার রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সুধী সমাজসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হোসেন, আলী হায়দার, হারুন-অর-রশিদ, আশরাফুল আলম মাসুম প্রমুখ।