শিলাইদহ কুঠিবাড়িতে বিচারপতির বৃক্ষরোপণ
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:২৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া কুমারখালি শিলাইদহ কুঠিবাড়ি আঙিনায় বৃক্ষরোপণ করলেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী। রবিবার তিনি শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শনে এসে একটি ফজলি আমের চারা রোপণ করেন। এ সময়ে কুষ্টিয়া-৪ কুমারখালি খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ কুঠিবাড়ি আঙিনায় একটি আম্রপালির চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ, কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন প্রমুখ। বৃক্ষরোপণ শেষে বিচারপতি আবু জাফর সিদ্দিকী শিলাইদহ কুঠিবাড়ি ঘুরে দেখেন।