বেলাবোর প্রত্যন্ত এলাকায় বিদ্যুত্ সংযোগ
বেলাব (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:৩১
বেলাব উপজেলার প্রত্যন্ত এলাকা আমতলী গ্রামে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। গতকাল আমতলী ফরিদ উদ্দীন আমিন সাহেবের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বিদ্যুত্ সংযোগের শুভ উদ্ভোধন করা হয়। ইসলাম উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে উক্ত বিদ্যুত্ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এডঃ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-২ ক্ষরে জিএম প্রদিশ কুমার, শিল্পপতি মোঃ শুরুফদ্দিন খান মোমেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোছলেহ উদ্দীন খান ছেন্টু, শিক্ষানুরাগী মুতিউর রহমান মাষ্টার, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান, আশাব উদ্দীন মেম্বার, যুবনেতা মোঃ ছাদেক হোসেন প্রমুখ।