৫০ লাখ টাকা নিয়ে ভারতে পালাবার সময় ১জন আটক

উপজেলার বটিয়াঘাটা ইউনিয়নের বাগুলাডাঙ্গা গ্রামের মৃত শরত্চন্দ্র বাছাড়ের পুত্র সদানন্দ বাছাড় ৫০ লাখ টাকা নিয়ে ভারতে পালাবার সময় জনতার হাতে আটক হয়। পুলিশ তার বিরুদ্ধে প্রতারণা করে টাকা আত্মসাত্ ও ভারতে মুদ্রা পাচারের অভিযোগ এনে মামলা রেকর্ড করে গতকাল রোববার আদালতে প্রেরণ করে। শনিবার রাতে সদানন্দ বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে ভারতের উদ্দেশ্যে যাবার সময় এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এসময় পারবটিয়াঘাটা গ্রামের ইন্দ্রজিত্ গোলদার সদানন্দকে প্রধান আসামি করে ৭ জন এবং অজ্ঞাত নামা ৩ জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে টাকা ফেরত দেয়ার শর্তে সে আবার এলাকায় ফিরে আসে। দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় প্রতারণা করে মাইলমারা, পারবটিয়াঘাটা, খলসীবুনিয়া, বাগুলাডাঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের নিকট থেকে চড়া সুদ প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করে।