মোরাতাকে নিয়ে উচ্ছ্বসিত জুভেন্তাস

রিয়াল মাদ্রিদ থেকে দুই কোটি ইউরোর বিনিময়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার আলভারো মোরাতা। প্রাক মৌসুমে সম্পন্ন এই ট্রান্সফার নিয়ে দারুণ উচ্ছ্বসিত জুভেন্টাসের পরিচালক গিউসেপ মারোট্টা। মারোট্টা বলেছেন, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত। পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে এসেছেন মোরাতা। এদিকে, আন্তোনিও কন্তে জুভেন্তাসের কোচের পদ ছাড়লেও আগামী মৌসুমে তারা লিগ শিরোপার বড় দাবিদার হিসাবেই থাকবেন বলে মন্তব্য করেছেন নাপোলি কোচ রাফায়েল বেনিতেজ। যদিও তিনি স্বীকার করেছেন স্প্যানিশ যুব আন্তর্জাতিক দলের অংশ হিসেবে মাদ্রিদকে এ ব্যাপারে রাজী করাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। একইসাথে মোরাতাকে দলে নিতে অন্য ক্লাবগুলোরও চাপ ছিল। মারোট্টার বিশ্বাস, তরুণ এই খেলোয়াড়কে নিতে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যদিয়ে তাদের যেতে হয়েছে তা ভবিষ্যতে ক্লাবকে আর্থিকভাবে লাভবান করে তুলবে। সাংবাদিকদের কাছে মারোট্টা এ প্রসঙ্গে বলেছেন, ‘তার বয়স এখন মাত্র ২১। রিয়াল মাদ্রিদ থেকে সে পাঁচ বছরের জন্য আমাদের ক্লাবে এসেছে। ইউরোপীয়ান ফুটবল এবং একইসাথে বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে তাকে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে। স্প্যানিশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে সে ২০১১ ও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের দুটি শিরোপা জিতেছে, ঐ টুর্নামেন্টগুলোতে গোল্ডেন বুট জিতেছে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ের অংশ ছিলেন। তার মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে।’ বয়সভিত্তিক পর্যায়ে মোরাতার সাফল্যই ইতালিয়ান চ্যাম্পিয়নদের তাকে বেছে নিতে উদ্বুদ্ধ করেছে জানিয়ে মোরাট্টা বলেন,‘ বলা চলে সে আমাদের সকলকে বাধ্য করেছে। রিয়াল মাদ্রিদ তাকে রেখে দিতে চেয়েছিল। আর তাই সমঝোতায় আসা দারুণ কঠিন হয়ে পড়েছিল। অন্য ক্লাবগুলোরও চাপ ছিল। আলভারো এখানে এসেছে শুধুমাত্র তার নিজের আগ্রহে। আশা করছি আমরা তাকে রেখে দিতে পারবো।’ তবে আসন্ন সিরি এ মৌসুমটি জুভেন্তাসের জন্য বড় এক চ্যালেঞ্জ বলেই মনে করছেন সমালোচকরা। কারণ, তুরিনের এই ক্লাবটিকে টানা তিনবার লিগ শিরোপা জেতানো কোচ অ্যান্তোনিও কন্তে সম্প্রতি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার বদলে নেয়া হয়েছে সাবেক ইন্টার মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। ২০১১ সালে ইন্টারকে শিরোপা জেতানো অ্যালেগ্রি অবশ্য গত মৌসুমের শুরুতে ইন্টার থেকে বরখাস্ত হন। তবে নতুন কোচের অধীনেও জুভেন্তাস আগের মতোই শক্তিশালী থাকবে বলে মন্তব্য করেছেন রাফায়েল বেনিতেজ। নাপোলির এই কোচের বিশ্বাস, কন্তেকে ছাড়াও ইতালিয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখার সামর্থ্য জুভদের আছে। নিজের চার বছরের মেয়াদকালে দলকে তিনবার শিরোপা এনে দিয়ে ক্লাবের সাথে আলোচনা সাপেক্ষেই ৪৪ বছর বয়সী কন্তে জুভেন্টাস ছেড়েছেন। তার এই আকস্মিক প্রস্থানে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে বেনিতেজের মতে কন্তেবিহীন জুভেন্টাসকে নিয়ে হতাশ হবার কোন অবকাশ নেই। তাদের নতুন বস মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনেও তারা নিজেদের জয়ের ধারা বজায় রাখবে। ৫৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জুভেন্টাস বরাবরই শক্তিশালী দল এবং আবারো তারা সেটা প্রমাণ করবে। কন্টের চলে যাওয়া খুব একটা পার্থক্য গড়ে দিবে না। আমি মনে করি না সিরি-আ লীগে আমরা ফেবারিট হতে পারবো। কন্টের মতই ভাল মানের কোচ আলেগ্রি। দেখা যাক কি হয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত করে বলা যায় তাদের মান উপরেই থাকবে।’ এদিকে বেনিতেজ স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা গঞ্জালো হিগুয়েইন এবং হোসে ক্যালেয়নের মত বড় তারকাদের এবারো ছাড়ছেন না। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে এবারো তাদের উপর নাপোলি নির্ভরশীল। তবে দলে একজন মিডফিল্ডারের খোঁজ করা হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অনেকেই জেভিয়ার মাসচেরানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বার্সেলোনা তাকে ছাড়বে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।