মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:৫৯
রেবেকা ওয়ালি
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ টি এম ওয়ালি আশরাফের স্ত্রী রেবেকা ওয়ালির ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাঞ্ছারামপুরে তার সমাধিস্থলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আমিন উল্লাহ
গীতিকার, সুরকার ও ছড়াকার শামসুল করীম খোকনের বাবা দাগনভূঞা হাসপাতালের সাবেক মেডিক্যাল স্পেশালিস্ট ও উত্তর জায়লস্কর নিবাসী ডা. আমিন উল্লাহর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উত্তর জায়লস্করস্থ নিজ বাসভবনে কোরআনখানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্থানীয় বায়তুল একরাম জামে মসজিদ, সিলনিয়া বাজার মসজিদ, হাই স্কুল মসজিদ ও মরহুম মাওলানা ইদ্রিস সাহেবের মসজিদে দোয়ার ব্যবস্থা করা হবে।
মো. রমিজ উদ্দিন দেওয়ান
দৈনিক ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মো. মোসলেম উদ্দিনের বাবা ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সমাজসেবক মো. রমিজ উদ্দিন দেওয়ানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
এস এম আবুল হুসাইন উয়ায়সী
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ এস এম আবুল হুসাইন উয়ায়সীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
বেগম মানছুরা
গার্হস্থ্য অর্থনীতি সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক বেগম মানছুরার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায়সহ গ্রামের বাড়িতে এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আলতাফ হোসাইনের স্ত্রী।