নড়াইল কারাগারে কয়েদির মৃত্যু
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২৩:০০
জেলা কারাগারে তিন বছরের সাজাপ্রাপ্ত কয়েদি বিডিআর সদস্য সাখাওয়াত হোসেন (৪৫) মারা গেছেন। গতকাল রবিবার চিকিত্সাধীন অবস্থায় নড়াইল সদর হাসপাতালে তিনি মারা যান। সাখাওয়াত হোসেনের বাড়ি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে।
নড়াইল জেলা কারাগারের জেল সুপার মোঃ সাজ্জাদ হোসেন জানান, গতকাল কারাগারে গোসল করার সময় কয়েদি সাখাওয়াত হোসেন হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। কারাগার কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আগামী ডিসেম্বরে সাখাওয়াতের সাজা শেষ হওয়ার কথা ছিল।